ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, খুনসুটি আর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। পরিচালনা করেছেন মহিদুল মহিম। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং উত্তরার একটি বাড়িতে ‘আমাদের বিশ্বকাপ’র দৃশ্যধারণ করা হয়েছে। অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন- দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু প্রমুখ। আজ সন্ধ্যায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
ইরফান-সুনেরাহ’র ‘আমাদের বিশ্বকাপ’
স্টাফ রিপোর্টার
২ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
