ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত ১০

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত ১০

ফন্ট সাইজ:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর যুবককে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম সুমন শেখ (২৩)। সে ভাঙ্গা পৌরসভার কাপুরিয়ার সদরদী এলাকার মিলন শেখের ছেলে। সুমন ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফাস্টফুড-এর ব্যবসা করতেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের সঙ্গে পূর্ব হাসানদিয়া গ্রামের মানুষের বিরোধ চলে আসছিলো। যা নিয়েই ইতিপূর্বে সংঘর্ষ হলে সালিশ বৈঠককে মীমাংসা হয়। মঙ্গলবার বিকালে কাপুরিয়া সদরদী গ্রামের বাসিন্দা আয়ানসহ তিন যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে উভয় পক্ষের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহতের চাচাতো ভাই জিহাদ মুন্সি জানান, সংঘর্ষের এক পর্যায়ে সুমন চোয়ালে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম বলেন, ‘অনেক সময় ধরে সংঘর্ষের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।  এরপর রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন