দুই সপ্তাহে ৪ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান: গালিবাফ

দুই সপ্তাহে ৪ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান: গালিবাফ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের পর গত দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এ দাবি করেছেন দেশটির শীর্ষ আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি আমেরিকার সাথে তেহরানের চলমান আলোচনার পক্ষে যুক্তি তুলে ধরেন।

গালিবাফ উল্লেখ করেন, মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়া প্রমাণ করে যে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালালে বাস্তব ফলাফল পাওয়া সম্ভব। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের জন্য একমাত্র প্রকৃত গ্যারান্টি হলো তাদের নিজস্ব সামরিক শক্তি। তাই দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই কোনো আপস করা হবে না। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানের পারমাণবিক অধিকার থেকে তেহরান এক চুলও নড়বে না উল্লেখ করে গালিবাফ বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার। তিনি জানান, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকে (এমওইউ) যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা প্রয়োজনে আরও বাড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে।

লেবানন ইস্যু ও ‘ডি-কনফ্লিকশন সেল’: লেবাননে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং লেবানন যৌথভাবে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ (সংঘাত নিয়ন্ত্রণ ইউনিট) গঠনে সম্মত হয়েছে। এ লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন ইতিমধ্যেই তাদের প্রতিনিধি নিয়োগ করেছে। বৈরুত তাদের প্রতিনিধি নিয়োগ করলেই এই সেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। গালিবাফ আরও জানান, লেবাননে বৈরিতা অবসান, ইরানি তেল রপ্তানি নিশ্চিত করা এবং ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা ইরানি সম্পদ ছেড়ে দেয়া সহ সমঝোতা স্মারকের পাঁচটি ধারা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে আলোচনা আর সামনে এগোবে না। তিনি দাবি করেন, ইরান সমঝোতা স্মারকে লেবাননের স্বাধীনতা রক্ষা করতে চায়। যেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যকার পৃথক চুক্তিটি মূলত তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন