পেনাল্টি স্পেশালিস্ট নামের প্রমাণ রাখলেন ইয়াসিন বুনো। মন্টেরেতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ক্রিসেনসিও সামারভিল ও কুইন্টেন টিমবারের শট রুখে দিয়ে দলকে এনে দিলেন শেষ ষোলোর টিকিট। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ক্লিন শিট রাখেন ৩৫ বছর বয়সী এ ফুটবলার। হাইতির বিপক্ষে যোগ করা সময়ে দুকেন্স নাজোঁর জোরালো ফ্রি কিক ঠেকিয়ে দেন। এবার দেয়াল হয়ে দাঁড়ালেন ডাচ্দের বিপক্ষে।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইলে তোলার নেপথ্যে ছিলেন বুনো। সেভিয়ার হয়ে জিতেছেন দু’টি ইউরোপা লীগ শিরোপা।
