১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

ফন্ট সাইজ:

১৫ সদস্যের একটি অ্যাড-হক বার কাউন্সিল গঠন করেছে সরকার। নতুন এই কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এরArticle 4-Gi Clause (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাড-হক বার কাউন্সিল গঠন করা হয়েছে। কাউন্সিলের সদস্যরা হলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাড-হক বার কাউন্সিল আগামী ১লা জুলাই ২০২৬ থেকে ৩০শে জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এ সময় কাউন্সিলটি Bangladesh Legal Practitioners and Bar Council Order, ১৯৭২ এবং এর অধীন প্রণীত বিধিমালার আওতায় বার কাউন্সিলের সব ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জারির সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন