ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে আরও কার্যকর, আধুনিক, সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করা হবে। এ জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন:
ব্যয় সংকোচনে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়। তিনি বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
