জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। চলচি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরের এ বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি ৷ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের জন্য প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটি পাস হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবি উপস্থাপন ও তার উপর ভোটগ্রহণ করা হয়। এ সব দাবির বিপরীতে ১৩৪৪ টি ছাটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা৷ যে ছাটাই প্রস্তাবগুলো আসে সেগুলোর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর ছাটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গত ১১ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন ৷ প্রস্তাবিত বাজেটের উপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনার পর এটি পাস হয়। মঙ্গলবার (৩০ জুন) পাস হওয়া এ বাজেট আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে ৷

Nurul Amin FCMA
২ ঘন্টা আগেমাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ একজন ব্যতিক্রমধর্মী স্পিকার হিসাবে।
* পবিত্র কোরবানির ঈদের ছুটির সময় আমার ভাগিনা মোঃ শাহাদাত হোসেন, ইভিপি- এক্সিম ব্যাংক এর অ্যাপার্টমেন্টে ( ছয় তলায়, শাহজাহানপুর ফ্লাইওভারের গোড়ায়) জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ৩৭.০০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ক্যাশ টাকে নিয়ে যায়। শাহজাহানপুর থানায় জিডি করা হয়েছে।
* আমার আপন মামাতো বোন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত সোনাপুর গ্রামে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নিশা জাতীয় দ্রব্য দ্বারা অচেতন করে ১৫/১৬ ভরি স্বর্ণ এবং বেশ কিছু নগদ টাকা নিয়ে যায়। পরের দিন সবাইকে হসপিটালে নেয়ার পর দীর্ঘ সময়ের পরে তাদের জ্ঞান ফিরে আসে।
* আমার বাসার গৃহ কর্মীর ছেলে একটি দর্জি দোকানে কাজ করে, কাজ শেষে রাতে বাসার ফেরার পথে তার মোবাইলটি ছিনতাই করীরা নিয়ে যায়।
মাননীয় স্পিকার, এ হলো বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কে "Oil your own machine" প্রবাদটি স্মরণ করিয়ে দিতে চাই। ওনাকে হরফুন মোল্লা ( সকল কাজের কাজী) হিসেবে জাতি দেখতে চায় না ।