ইরানের পশ্চিমাঞ্চলে আইআরজিসি’র দুই সদস্যকে হত্যা

ইরানের পশ্চিমাঞ্চলে আইআরজিসি’র দুই সদস্যকে হত্যা

ফন্ট সাইজ:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুইজন সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির কারমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার (৩০ জুন) আইআরজিসি’র পাবলিস রিলেশন অফিস এই তথ্য জানিয়েছে। আইআরজিসি’র কার্যালয় এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি বাড়ির বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। সেই সঙ্গে এই সন্ত্রাসী হামলায় কারা জড়িত- তাদের শনাক্ত করতে কাজ চলছে। পরবর্তীতে আইআরজিসি’র স্থল বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পিরানশাহর এবং মাহাবাদের মাঝে সংঘর্ষে সশস্ত্র দলের ছয়জন সদস্য নিহত হয়েছে। আইআরজিসির হামজেহ সিয়েদ আল-শোহাদা ঘাঁটি জানায়, সশস্ত্র দলটি ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে নাশকতা চালাতে প্রবেশ করেছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন