‘রিফাইন্ড’ বা অন্য কোনো নামে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না

জাহেদ উর রহমান

‘রিফাইন্ড’ বা অন্য কোনো নামে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনো নামে হোক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘তৃণমূল আওয়ামী লীগ যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথা কোথাও দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি যত দিন নিষিদ্ধ আছে, তত দিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ যাই বলি না কেন...আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘অনেক মিডিয়া এই কাজটি করছে (শেখ হাসিনার বক্তব্য প্রচার)। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা-নির্দেশনা মানছে না। এটা ফ্যাক্ট।’
প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আহ্বান জানায় এবং আনুষ্ঠানিকভাবেও জানানো হবে, গণমাধ্যম যেন এই কাজটি না করে। সরকার খুব কঠোর কোনো অবস্থান নিচ্ছে তা নয়, কিন্তু এটা স্মরণ করিয়ে দিতে চায়।’
গণ্যমাধ্যমগুলো আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে বলেও আশা করেন উপদেষ্টা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন