রায় প্রত্যাখ্যান করলেন ইনু, 'ঘৃণা করি' বললেন তার স্ত্রী

রায় প্রত্যাখ্যান করলেন ইনু, 'ঘৃণা করি' বললেন তার স্ত্রী

ফন্ট সাইজ:

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজা ঘোষণার পর রায়কে 'প্রহসনের বিচার' আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যদিকে, তার স্ত্রী রায় প্রত্যাখ্যান করে পরবর্তী আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ থেকে গারদে নেয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে ইনু বলেন, "প্রহসনের বিচারের সাজা দিলো, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম।"
এ সময় প্রিজন ভ্যানে থাকা অন্য কয়েকজন আসামি "জয় বাংলা" বলে স্লোগান দেন।
অন্যদিকে, আদালত প্রাঙ্গণে উপস্থিত ইনুর স্ত্রী সাংবাদিকদের বলেন, "ইনুর বিরুদ্ধে দেওয়া এই রায় প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আমরা সংক্ষুব্ধ। আমরা আইনজীবী, পরিবার ও দলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।" এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছর সাজা ঘোষণা করেন।

সফিকুল ইসলাম

৮ মিনিট আগে

এই ইনু আ.লীগের সকল অপকর্মের মুল হোতা, ওর ভিতরে অহংকার ওরে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত।

জলিল

১৯ মিনিট আগে

তাকে দেওয়ার দরকার ছিলো ফাঁশির আদেশ কারন সে খুনি হাছিনার বুদ্ধি পরামর্শক ছিলো

Mohsin

১ ঘন্টা আগে

স্বৈরাচার শেখ হাসিনার আমলে সবচেয়ে সুবিধা ভোগী হচ্ছেন হাসানুল হক ইনু ও তার স্ত্রী ইনুর রুটিন কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে সকালে উঠে তার নেত্রী কে খুশি করার জন্য খালেদা জিয়া করে গালিগালাজ করা।

খোকা

২৫ মিনিট আগে

একে ফাঁসি দেওয়া উচিত ছিল
এ খালেদা জিয়াকে বলছিল তাকে একদিন জেলে দিতে হবে

Hedayet Ullah

১ ঘন্টা আগে

তার অপরাধের তুলনায় সাজা কম হয়েছে।

Md.Imran Hossain

১ ঘন্টা আগে

He is the main culprit .He should be hanged till death.

মন্তব্য করুন