জয়পুরহাটের কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে রোববার বিকালে অনুষ্ঠিত হলো দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভা। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। কালাই উপজেলা জামায়াতের আমীর মো. মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় জয়পুরহাট-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুল আলম সবুজ বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে অতিষ্ঠ। একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই জনগণের জানমাল ও অধিকার সুরক্ষিত হতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, জয়পুরহাট-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তারবিয়াত সেক্রেটারি ও হানাইল কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান তার বক্তব্যে ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন কালাই উপজেলার সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান সরকার, নায়েবে আমীর আব্দুর রউফ, নির্বাচন পরিচালক ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম। তারা সকলেই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা জামায়াত নেতা মাওলানা মো. মিজানুর রহমান, আলহাজ আব্দুর রহিম, সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দীন, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক শিবির নেতা তাহরিম আল হাসান ও শিবির নেতা সিহাব সভায় অংশ নেন।
বক্তব্যের পাশাপাশি সেøাগান ও সমর্থনসূচক সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। জনসভাটি সার্বিকভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আলিম। অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
কালাইয়ে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
