লুকিয়েও শান্তি নেই। জাপান ম্যাচের আগে অবসর কাটাতে লুকিয়ে অনলাইনে দাবা খেলছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনিহা। লুকিয়ে থাকতে পারেন নি। চুপিসারে তার দাবা খেলার ভিডিও ক্যামেরাবন্দি করেছেন পোস্টারবয় নেইমার জুনিয়র। এখানেই ক্ষান্ত হননি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘Magnus তা এলাকায়।’ বিশ্বের সেরা দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের নামে এই রসিকতা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
জবাবে মাতেউস কুনিহাও কম যাননি। নেইমারের পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, ‘আমার প্রতিভা ফাঁস করে দিচ্ছো ভাই।’
নরওয়ের ম্যাগনাস কার্লসেন দাবার ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। মাত্র ১৩ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন তিনি। ১৯ বছর বয়সে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছান। যা সেই সময় ছিল রেকর্ড। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা বিশ্বচ্যাম্পিয়ন এবং এখনও বিশ্বের এক নম্বর দাবাড়ু।
চুপিসারে কুনিহার প্রতিভা ফাঁস করলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৯ জুন (সোমবার), ২০২৬, ৭ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
