ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে- ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে- ডিএনসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন ।
এ সময় প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে । এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব । নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে । যত বাধা বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে ।
এ সময় প্রশাসক আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ বৃক্ষ রোপন করবে । এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হলো ।

তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন । তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন । এজন্য ছাদের জমে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ।
প্রশাসক নগরবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন ।

প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার জনগণের সরকার । জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন । এই সরকার জনগণের সাথে আছে এবং জনগণের সাথে থাকবে , জনগনের জন্য যা ভালো তাই করবে।
কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয় । র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন