দেশে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

ফন্ট সাইজ:

দেশি ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ টুর্নামেন্টের আয়োজন করছে।

টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে প্রথমবারের মতো এক
ই ক্রীড়া মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স। এগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

এএফসি-২০২৬-এর কো-স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন এবং প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটেজিক পার্টনার ঢাকা এয়ারলাইন্স ক্লাব, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে রয়েছে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার ফেমাস ক্রিয়েশন।

আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে দেশের এভিয়েশন খাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। এই খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করতেই এ আয়োজন। তার আশা, এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ এভিয়েশন খাতের পেশাজীবীদের জন্য একটি কার্যকর মিলনমেলায় পরিণত হবে। টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, বিশ্বকাপ ফুটবলের আবহকে সামনে রেখে এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে টিমওয়ার্ক, সুস্থ প্রতিযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এটি দেশের এভিয়েশন খাতের অন্যতম আলোচিত ক্রীড়া আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন