চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান আটক

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান আটক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৯১০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই তিন যাত্রী হলো- ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা অভিযান চালিয়ে চালানটি আটক করে। আটক সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে থাকবে। আটক যাত্রীদের বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন