বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই জেলে গুলিবিদ্ধ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই জেলে গুলিবিদ্ধ

ফন্ট সাইজ:

গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেন নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। পাথরঘাটা উপজেলার ৪নং সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ নামীয় ট্রলারে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে মাঝিসহ ১৪ জন জেলের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হন।
শনিবার দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার ৪ নং সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা ও শাহজাহান মিয়ার বাড়ি একই ইউনিয়নের বাদুরতলা গ্রামে। গুলিবিদ্ধ ঘটনার ২০ ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১২টার পরে পটুয়াখালী জেলার খেপুপাড়া উপজেলার মহিপুর মৎস্য ঘাটে এসে পৌঁছায়। এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মিয়া জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় চিংড়ি জাল উত্তোলনের সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়া শুরু করে। এ সময় আমার ট্রলারে থাকা জেলেরা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকলে দুই জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের বডিতে একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, নুর আলমের পিঠে গুলি এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। রোববার রাত ১১টার দিকে মহিপুর মৎস্য ঘাটে এসে কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার সকাল ৭টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে ভর্তি করা হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জলদস্যুকর্তৃক জেলে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। তবে কোনো নামীয় জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের চিকিৎসার বিষয় চিকিৎসকের সঙ্গে কথা‌ বলা সম্ভব না হলেও কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে মুঠোফোনে কথা বললে অপর প্রান্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন