ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা

ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা

ফন্ট সাইজ:

একের পর এক চমক দেখাচ্ছে কানাডা। এবারের আগে দুই বিশ্বকাপে অংশ নিয়ে কোনো জয় ছিল না ম্যাপল পাতার দেশটির। সেই বৃত্ত ভেঙে ইতিহাস গড়ে নকআউটে উঠে কানাডা। নকআউট পর্বেও ইতিহাস গড়েছে সহ-আয়োজকরা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ৬৯ হাজারেরও বেশি দর্শককে স্বাক্ষী রেখে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারায় কানাডা। এ জয়ে এবারের আসরের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রাখলো দলটি। ম্যাচের শেষ সময়ে জয়সূচক গোলটি করেন স্টিফেন ইউস্তাকিও।

পুরো ৯০ মিনিট গোলশূন্য থাকার পর সবাই যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, ঠিক তখনই ম্যাজিক দেখালেন ইউস্তাকিও। পেনাল্টি বক্সের বাইরে থেকে তার করা ভলি নাগাল পাননি দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস। চেয়ে চেয়ে কেবল দেখেছেন। এটি ইউস্তাকিওর এই বিশ্বকাপে প্রথম গোল। বল দখলে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও (৫৮%) গোল করতে পারেনি। কানাডা মাত্র ৪২% বল পেয়েও শটে এগিয়ে ছিল। ১২টি শট নিয়েছে তারা। যার ৭টিই ছিল লক্ষ্যে। দক্ষিণ আফ্রিকার নেয় ৬টি শট।

প্রথমার্ধে কানাডার বেশ কয়েকটি বড় সুযোগ নষ্ট হয়েছে। ডেরেক কর্নেলিয়াস, তাজোন বুকানান ও মইসে বম্বিতো একে একে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধেও তানি ওলুওয়াসেয়ি সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস এই ম্যাচে ৫টি সেভ করেন। যা এই বিশ্বকাপে তার এক ম্যাচে সর্বোচ্চ। এই জয়ে কানাডা উঠে গেছে রাউন্ড অফ সিক্সটিতে। ৪ঠা জুলাই হিউস্টনে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডস অথবা মরক্কোর।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন