রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ২৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিয়াজ মেহেদী বলেন, মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ আবুল হোসাইন, বাবু, জাকির হোসেন, সাব্বির ওরফে আকাশ ওরফে হৃদয় ওরফে জীবন ওরফে পিচ্চি সুমন ওরফে এসকে বাবু, অপু ঘোষ, শুভ রায়, সুমন, স্বপন ইসলাম ও রেজাউল। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন