প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় এমপির অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে।

বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের এমপি রফিকুল ইসলাম খান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন