শেষ ৩২ পর্বে মুখোমুখি কারা

শেষ ৩২ পর্বে মুখোমুখি কারা

ফন্ট সাইজ:

নির্ধারিত হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ভাগ্য। রেকর্ড ৪৮ দলের এই বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে নকআউট পর্বের টিকিট পেয়েছে ৩২ দল। প্রতি গ্রুপের শীর্ষ দু’টি দলের সঙ্গে পরের পর্বে পা রেখেছে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল। গতকাল রাতে নকআউট পর্বের খেলা শুরু হয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলে কানাডার বিপক্ষে। এ পর্ব শেষে ১৬ দল উঠবে শেষ ষোলোয়। এরপর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং আগামী ১৯শে জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। নকআউট পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বিশ্বকাপে অভিষেকেই শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দের লড়াই। এ ছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গো ম্যাচও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

নকআউট পর্বে উঠলো যারা
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, বেলজিয়াম, মিশর, স্পেন, কেপ ভার্দে, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ ও সূচি
২৮শে জুন
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (রাত ১টা)
২৯শে জুন
ব্রাজিল বনাম জাপান (রাত ১১টা)
৩০শে জুন
জার্মানি বনাম প্যারাগুয়ে (রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (সকাল ৭টা)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (রাত ১১টা)
১লা জুলাই
ফ্রান্স বনাম সুইডেন (ভোর ৩টা)
মেক্সিকো বনাম ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (রাত ১০টা)
২রা জুলাই
বেলজিয়াম বনাম সেনেগাল (রাত ২টা)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (ভোর ৬টা)
৩রা জুলাই
স্পেন বনাম অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (সকাল ৯টা)
৪ঠা জুলাই
অস্ট্রেলিয়া বনাম মিশর (রাত ১২টা)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ভোর ৪টা)
কলম্বিয়া বনাম ঘানা (সকাল সাড়ে ৭টা)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন