হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের বক্তব্য ছড়িয়ে পড়ার মামলায় গ্রেপ্তার বাহুবল উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। গতকাল দুপুরে তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাহুবল) আদালতে হাজির করা হয়। বিচারক তানজিনা রহমান তানিনের আদালতে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে তুষারের অকথ্য ভাষায় গালিগালাজের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে। পরে বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মুক্তির দাবিতে নেতাকর্মীরা দু’দফায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একইদিন বাহুবল থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং হুমকি দেয়ার অভিযোগে মামলা করা হয়। এ মামলায় বাহুবল উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
হবিগঞ্জে সেই বিএনপি নেতার জামিন
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
