হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জ্যোতিদের

হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জ্যোতিদের

ফন্ট সাইজ:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ। গতকাল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হার দেখলেও পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। লর্ডসে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। তৃতীয় ওভারে ফেরেন আরেক ওপেনার তাজ নাহার। ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে টাইগ্রেসরা।

তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৬ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। এ রান করতে তারা খেলেছেন ৬২ বল। শেষদিকে ২০ বলে ৩২ রান করে দলীয় সংগ্রহ ১০০ পার করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারি করেন সর্বোচ্চ ৪২ রান। ২২ রান করেন শারমিন আক্তার সুপ্তা। প্রোটিয়াদের হয়ে এনক্লুকো ম্লাবা নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ম্যাচজয়ী ৪৫ রানের ইনিংস খেলেন অ্যানেরি ডার্কসেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ আক্তার ২ উইকেট নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন