দেশে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশে ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুমের ধারাবাহিকভাবে স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আর ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইউনিক এডুকেশন আইডি চালু করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি।
অপরদিকে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধে অর্থমন্ত্রী ১০০ কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন বলে জানিয়েছেন এহছানুল হক মিলন।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, শিক্ষায় ব্যাপক পরিকল্পনা চলছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব এই একটি নতুন অধ্যায় শিক্ষা মন্ত্রণালয় দিতে যাচ্ছে। সেই ট্যাবের মাধ্যমে দিয়ে আমরা ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করবো। সেই ক্লাসরুমে টিচাররা এই ট্যাবের মধ্যদিয়ে তারা ক্লাস লেসন থেকে শুরু করে তাদের ছাত্রছাত্রীদের সব বিষয়ে অবগত থাকবে এবং আমরা সেই ব্যবস্থাটি করতে যাচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেস প্রধানমন্ত্রী একটি বিশেষ বিষয়। শিক্ষার্থীরা শুধু ওই খাতা নিয়ে জিপিএই পাস পাওয়ার সেই সোনার হরিণের পেছনে ছুটে বেড়ান আমরা সেখান থেকে তাদের লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি। যেখানে আমরা ৩০০ শিক্ষককে তার আওতায় শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মাধ্যমিক উচ্চশিক্ষা পর্যায়ে আমরা আলাদাভাবে ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুমের ধারাবাহিকভাবে স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে।
