আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জুয়া ও সাইবার সুরক্ষা বিল নিয়ে আলোচনা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুর পর কমিটির সভাপতি আন্দালিভ রহমান পরিচিতি পর্ব শেষে বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। বৈঠকে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ এবং সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। বিলগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিভ রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বৈঠকে অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন