ব্রাহ্মণবাড়িয়া-২

হাঁস-রে ধান খেতে দেয়া যাবে নাÑ জুনায়েদ আল হাবিব

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, আমার মার্কা খেজুর গাছ। নির্বাচনে পাস করবে গাব গাছ। দুই-চারটা হাঁস যদি এক বাড়িতে থাকে। তাহলে কানিখানেক জমি দিনেই কিন্তু এমনই শেষ। হাঁস-রে কিন্তু কোনোভাবেই ধান খেতে দেয়া যাবে না। তারেক রহমান সাহেব বলে গেছেন, ধানের শীষের পক্ষ নেন খেজুর গাছে ভোট দেন। গত ২২শে জানুয়ারি কুট্টাপাড়া খেলার মাঠে পকেট থেকে কাগজ বের করে তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। সুতরাং যদি উন্নয়ন চান তবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আমি আপনাদের কাছে আসছি ভোট নিতে। কিন্তু ১২ তারিখের পর আমি আপনাদের দিতে আসবো। এখানকার এক নম্বর দল হচ্ছে বিএনপি। আমি বিএনপি’র ভাইদের বলবোÑ আমার প্রত্যেক ঘরে-ঘরে, বাড়ি-বাড়ি যাওয়া দরকার ছিল। মা-বোনদের সালাম পৌঁছানো দরকার ছিল। আমি কিন্তু সালাম পৌঁছাতে পারিনি। আমি তাদের কাছে গিয়ে দেখা দিতে পারিনি। সালামটা আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা প্রত্যেক বাড়ি আমার সালামটা পৌঁছে দিবেন। সকলকে ভোটে এনে হাজির করবেন। তারেক রহমান বলে গেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার ফজর নামাজ ভোট সেন্টারে গিয়ে পড়বেন।
গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি আল্লাহ পাক নির্বাচিত করেন। আমার মাটির নিচের গ্যাসের সুবিধার জন্য কাজ করবো। আমার এলাকার গ্যাস দিয়ে যদি ইটের ভাটা চলতে পারে। মেইল ইন্ডাস্ট্রি চলতে পারে। এই মাটির নিচ থেকে গ্যাস উঠবে আর মা-বোনরা পাকসাক করার জন্য গ্যাস পাবে না, তা হতে পারে না। এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ্। তিনি জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন