মেসির আরেকটি রেকর্ড, তিনে তিন আর্জেন্টিনার

মেসির আরেকটি রেকর্ড, তিনে তিন আর্জেন্টিনার

ফন্ট সাইজ:

মেসির ইতিহাস গড়া ম‍্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই নকআউট পর্বে নাম লেখালো আর্জেন্টিনা। আজ ডালাসে মেসি, লাউতারো ও সেলসো একটি করে গোল করেন। এটি মেসির বিশ্বকাপে ষষ্ঠ গোল । এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক! আগামী চার জুলাই কেপ ভার্দোর বিপক্ষে ৩২-এ ম‍্যাচটি খেলবে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ব‍্যবধান কমায় জর্ডান। এরপরেই জোড়া পরিবর্তন আনেন লিওনেল স্কালোনি। লাউতারো মার্টিনেজের বদলি নেমেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেন মেসি। আবারও ফ্রি-কিক, আবারও লিওনেল মেসির গোল! আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-১ গোলে। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন মেসি। জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সাহায্য করলেন ম্যাক আলিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগে জর্ডানের দ্বিস্তরের দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়ালেন মেসি। গোলরক্ষক আবদুলাইলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোল করেই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার মহাকীর্তি গড়লেন আলবিসেলেস্তে অধিনায়ক!

প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসি বিহীন আর্জেন্টিনা । ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা । দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো। ম‍্যাচের ৩২ মিনিটে লিড বাড়ায় আর্জেন্টিনা।
প্রথমে নিকোলাস তালিয়াফিকোর লো ক্রস থেকে লাউতারো মার্টিনেজের শট ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। এরপর ফিরতি বলে হেড দেন মার্কোস সেনেসি। কিন্তু বল ক্লিয়ারের চেষ্টায় তাকে বুট দিয়ে আঘাত করেন আবুলিয়া। অথচ সেনেসির দারুণ হেডটিও হাত ছুঁয়ে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা। পরে পেনাল্টি থেকে ব‍্যবধান বাড়ান লাউতারো মার্টিনেজ।

আর–তামারির গোলে ব্যবধান কমাল জর্ডান। ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়েছেন বদলি হিসেবে নামা এই ফুটবলার। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই গোল পায় জর্ডান। এরকিছুক্ষণ পরেই লাউতারোর বদলে মাঠে নামেন লিওনেল মেসি ।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । যে কারণে জর্ডানের গ্রুপের শেষ ম‍্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি।একাদশে ৯ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন এই বিশ্বকাপ জয়ী কোচ।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে রেখেছেন স্কালোনি।

৫ গোল করে গত দুই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া কেমন করে আর্জেন্টিনা, সেটাই দেখা যাবে আজকের ম্যাচে।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।
আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো, সিমিওনে, পালাসিওস, পারেদেস, লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন

Closing in 10s