খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দেবো না। কয়রাকে পৌরসভা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। এ ছাড়া বনদস্যু নির্মূলে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। সে জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। গতকাল বিকাল ৩টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাঃ রুহুল কুদ্দুস। জামায়াতের কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, খুলনা জেলা জামায়াতের নায়েবি আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, এড. লিয়াকত আলী, জামায়াত নেতা আমিনুর ইসলাম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, এনসিপি’র খুলনা জেলা সদস্য নাসরুল্লাহ শরীফ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নায়েবে আমীর মাওলানা আলিমুল হক, খুলনা জেলা ছাত্র শিবিরের দক্ষিণ সভাপতি আবু জার গিফারি, সেক্রেটারি মো. ওয়েজকুরুনী, বিডিপি’র সভাপতি ডা. সাইদুর রহমান,
জামায়াত নেতা মাওলানা জিএম রফিকুল, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মো. মিজানুর রহমান, ডা. ইছাক খান, মাস্টার নুর কামাল প্রভাষক নুরুজ্জামান, হিন্দু বিভাগের সেক্রেটারি কিরণ মণ্ডল প্রমুখ।
জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- মাওলানা আবুল কালাম আজাদ
কয়রা (খুলনা) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
