সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন দিরাই পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালুর দাবিতে গত ৫ দিন ধরে তারা একাডেমিক ক্লাস বর্জন করে লাগাতার কর্মসূচি পালন করছেন। বিভিন্ন সময়ে হাসপাতাল চালুর আশ্বাস দেয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতাল চালু না থাকায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। এতে চিকিৎসা শিক্ষার মান ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা দ্রুত হাসপাতাল চালু, শিক্ষক সংকট নিরসন এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

SM Rafiqul Islam
৪৯ মিনিট আগেদেশে স্বাস্থ্য মন্ত্রনালয়ে বেশ খানিকটা অস্থিরতা বিরাজ করছে। বিষয়টি সরকারের তদন্ত করা উচিৎ। আমরা বাংলাদেশের আমজনতা এইসবের জন্য স্বাস্থ্য মন্ত্রীর অযোগ্যতাকে দোষারোপ করছি। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন বলে আশাবাদী। ধন্যবাদ।