চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, তিস্তা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা ও আলোচনা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে তারেক রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৬ জুন (শুক্রবার), ২০২৬, ৩ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
