এখন পর্যন্ত কারা উঠলো নকআউট পর্বে , কারা বাদ পড়লো

এখন পর্যন্ত কারা উঠলো নকআউট পর্বে , কারা বাদ পড়লো

ফন্ট সাইজ:

১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব ৩২ অথাৎ নকআউট পর্বে ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাদ পড়েছে ৮টি। বাকি ২১টি দল অপেক্ষায় ১৩টি জায়গার জন্য।

নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করা দলগুলো হলোএ গ্রুপ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, বি গ্রুপ থেকে সুইজারল্যান্ড , কানাডা ও তৃতীয় দল হিসেবে বসনিয়া অ‍্যান্ড হার্জেগোভিনিয়া। সি গ্রুপ থেকে ব্রাজিল ও মরোক্ক, ডি গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, ই গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। এফ গ্রুপ থেকে নেদারল্যান্ডসের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে জাপান ও সুইডেনের। আই গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে জে গ্রুপ থেকে আর্জেন্টিনা এবং কে গ্রুপ থেকে কলম্বিয়া এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলগুলো হচ্ছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন