গত সপ্তাহে দায়িত্ব নেয়ার পর গতকাল প্রথমবার দেশের সকল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিন বিসিবি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ। উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনটা আমাদের বলেছেন। আমাদের মাঠ দরকার সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন, কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশন রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’ ফারুক আরও বলেন, ‘আমি আরও বলেছি আমাদের এই ধরনের মিটিং পাঁচটা-পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। যেটা আমাদের সবার জন্য ভালো হবে।’ তাহলে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কি আলাদাভাবে বসবে বিসিবিÑএই প্রশ্নে ফারুক বলেন, ‘কেন আলাদা (বসা)? আলাদা আমরা দেখা করতে পারি। কিন্তু আমাদের যে কর্ম পরিকল্পনা আছে, ওনার সঙ্গে যদি একসঙ্গে মেলানো যায়, তাহলে আমাদের জন্য সুবিধা। এ জন্য আমি বলেছি যে চারটা-পাঁচটা করে যদি ফেডারেশন বলেন, তাহলে আমাদের জন্য আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব।’ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভার ব্যাপারে ফারুক আরও যোগ করেছেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি।
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফারুক
স্পোর্টস রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
