তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ডাচরা, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ডাচরা, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

ফন্ট সাইজ:

কানসাস সিটিতে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ 'এফ'-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করলো নেদারল্যান্ডস। পুরো ম্যাচজুড়ে ৭১ শতাংশ বল দখলে রেখে দাপুটে জয় তুলে নিলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই জয়ে নকআউট পর্বে ডাচদের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে মরক্কো।

ম্যাচের শুরুতেই তিউনিসিয়ার রক্ষণে ধস নামে। ৩ মিনিটে লোরো ক্রসের সামনে ডাচদের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান তিউনিসিয়ার মিডফিল্ডার এলিস স্কিরি। এর মাত্র চার মিনিট পর অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের পাস থেকে সহজ ট্যাপ-ইনে ব্যবধান ২-০ করেন ব্রায়ান ব্রবি।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হানিবাল মেজব্রির চমৎকার কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে তিউনিসিয়ার ব্যবধান কমান হাজেম মাস্তুরি। তবে ডাচদের বেশি সময় লাগেনি। ৬২ মিনিটে রেইন্ডার্সের কর্নার থেকে হেডে দলের তৃতীয় গোলটি করেন ইয়ান পল ভ্যান হেকে। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়লো অরেঞ্জরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন