মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

ফন্ট সাইজ:

মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে পৌর প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উন্নয়ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রতিটি খাত বাস্তবায়ন করা হবে। নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন