যমুনায় গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কাজিপুরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। কাজীপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার তিনজন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। কিন্তু নদীর স্রোতের কারণে দু’জন পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে জুনায়েদ ও আরিফুলের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। পরে থানা ও নৌ-পুলিশ মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন