বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে নানা দিক তুলে ধরেন বক্তারা। বৃহস্পতিবার দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, কৃষক দল নেতা বদিউল আলম বদরুল, সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ, শিক্ষক মোবারক আলী, যুবদল নেতা লোকমান হোসেন রকিব, যুবদল নেতা শাহাবুদ্দিন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ইলিয়াস হোসাইন, সীতাকুণ্ড এসিএল লিংকের চেয়ারম্যান সুনন্দ ভট্টাচার্য সাগর, কৃষক দল নেতা দিদার আলম ও প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসবের আয়োজন করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন