হেরেও প্রথমবার নকআউটে কানাডা

ফন্ট সাইজ:

ঘরের মাঠে বিশ্বকাপে হার। তবু উৎসবের কমতি নেই। হওয়াটাই স্বাভাবিক। বিসি প্লেস ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হারলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। ইতিহাসে এই প্রথমবার শেষ ষোলোতে পা রাখলো দেশটি। আর গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে নকআউটে সুইজারল্যান্ড।প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ ছাতছাড়া করে। ১১তম মিনিটে এমবোলো একা গোলের সামনে চলে গেলেও কানাডার গোলরক্ষক ক্রেপো দুর্দান্ত সেভে ঠেকিয়ে দেন। কানাডার লারিন ও আলি আহমেদের শটও লক্ষ্যে থাকেনি। বিরতির পর মাত্র ৪০ সেকেন্ড পর ম্যাচের রং বদলে দেয় সুইজারল্যান্ড। ম্যানজাম্বির নিচু ক্রসে ব্যাক পোস্টে বল পেয়ে ভার্গাস জোরালো শটে গোলের কোণে বল পাঠান। ১-০ গোলে এগিয়ে যায় সুইসরা। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানজাম্বি নিজে। ক্রেপোর নিচ দিয়ে নিচু শটে বল জালে পাঠান মাত্র ২০ বছর বয়সী এই তরুণ। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। তবে হাল ছাড়েনি কানাডা। ৭৪তম মিনিটে মাঠে নামার দুই মিনিটের মাথায় বদলি প্রমিস ডেভিড দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান। গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড ২রা জুলাই এই ভ্যাঙ্কুভারে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে নামবে। আর কানাডাকে ঘরের মাঠ ছেড়ে ২৮শে জুন লস অ্যাঞ্জেলেসে যেতে হবে গ্রুপ ‘এ’-র রানার্সআপের বিপক্ষে লড়তে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন