সীতাকুণ্ডে অবৈধ বিদ্যুৎ সংযোগ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে পৌরসভার একটি চারতলা ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে ১১টি মামলা করা হয়েছে। গত বুধবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রমোদ দাসের বাড়িতে অবস্থিত চারতলা ভবনে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান। অভিযানে ভবনের মালিক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমতিয়াজ, মো. ইখলাস উদ্দিন এবং সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে একই ভবনে ৭টি অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ সংযোগের নোজল খুলে নিয়ে যায়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন