কৃষি উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাইবান্ধা সদরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’Ñ (পার্টনার) প্রকল্প। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আল মুজাহিদ সরকার।
উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ গাইবান্ধা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মকসুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করা হয়। ​ ​কংগ্রেসে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত স্টলে উন্নত জাতের ফসল ও আধুনিক কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত প্রান্তিক চাষিদের মাঝে নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন