স্বজনদের খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ ভেনেজুয়েলাবাসী

স্বজনদের খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ ভেনেজুয়েলাবাসী

ফন্ট সাইজ:

ভেনেজুয়েলায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় এখনো নিখোঁজ থাকা মানুষের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নিখোঁজ ব্যক্তিদের নাম, ছবি এবং ঠিকানা প্রকাশ করে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে- কেউ তাদের দেখে থাকলে বা কোনো তথ্য জানলে তা যেন দ্রুত জানানো হয়। বুধবারের ভূমিকম্পে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী, ভয়াবহ দুই দফার ওই ভূমিকম্পে দেশটিতে লক্ষাধিক মানুষ নিহত হতে পারেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে ১৬৪ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

তবে ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন। তাদের পরিণতি কি হয়েছে তা কেউ জানেন না। তাদেরকে উদ্ধারের আহ্বানে হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলা। নিখোঁজ শিক্ষার্থীদের অনেকেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা রাজ্যের বাসিন্দা। ভেনেজুয়েলার সংবাদপত্র এল কারাবোবেনিও বিশ্ববিদ্যালয়টির ৩৯ জন নিখোঁজ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।

এদিকে, মিস ওয়ার্ল্ড ভেনেজুয়েলা খেতাবজয়ী এবং দেশটিতে জনপ্রিয় ব্যক্তিত্ব মিসতিকা নুনিয়েস তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে এক ডজনেরও বেশি পোস্ট শেয়ার করেছেন। এসব পোস্টে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কিংবা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চাওয়া হয়েছে। ভূমিকম্প পরবর্তী এই সংকটময় সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভেনেজুয়েলাবাসীর জন্য তথ্য আদান-প্রদান, নিখোঁজদের খোঁজ এবং সহায়তা সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন