নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ২০ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৮৮২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৭১৬ টাকা। বৃহস্পতিবার বিকালে কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান এই বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, সাবেক কাউন্সিলরসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের বাজেটে জলাবদ্ধতা নিরশন, পয়ঃনিষ্কাশন, রাস্তাঘাট মেরামত ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৬ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
