মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে স্থানীয় আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান। স্থানীয়রা জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। ভোরে চোখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, আমি নিজে তাদের আটক করি। পরে মেম্বার এবং কমলগঞ্জ থানায় জানাই। কিন্তু থানা থেকে বললো তারা কিছু করতে পারবে না, তাদের কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিতে তুলে দেন। আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জের দেবলছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২৬ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
