ব্রাজিলের গোল বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে, বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের গোল বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে, বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া

ফন্ট সাইজ:

গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিল হওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনিসিয়ুস প্রথমে গোলটি করেন। তবে রেফারি সিজার রামোস ভিএআর রিভিউ দেখে সিদ্ধান্ত নেন যে, বল পাওয়ার আগে ভিনি ফাউল করেছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল পণ্ডিতদের মধ্যেও স্পষ্ট বিভক্তি দেখা গেছে।

সাবেক আন্তর্জাতিক সহকারী রেফারি ও বিবিসির নিয়ম বিশেষজ্ঞ ড্যারেন ক্যান মনে করেন রেফারি ভুল করেছেন। তিনি বলেন, ‘স্কটল্যান্ড কিছুটা সৌভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য একটু কন্টাক্ট হয়েছিল, তবে এটি ভিনিসিয়ুসের ফাউল ছিল না। সে নিজের অবস্থান ধরে রেখেছিল এবং ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মারে।’

সাবেক ব্রাজিলিয়ান তারকা লুকাস লেইভাও এই মতকে সমর্থন করে বলেন, ‘আমার দৃষ্টিতে এটি ফাউল ছিল না, দুর্দান্ত প্রেস ছিল। এটা সহজেই ২-০ হতে পারতো।’

অন্যদিকে, সাবেক স্কটিশ আন্তর্জাতিক খেলোয়াড় জেমস ম্যাকফ্যাডেন রেফারি ও ভিএআর-এর সিদ্ধান্তের পক্ষ নিয়ে সরাসরি বলেন, ‘না, আমি একমত নই। স্পর্শ মৃদু হলেও এটি ফাউল। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল কিক করার মুহূর্তে হেন্ড্রি বাধাগ্রস্ত হয়েছিল, যা তাকে বল মারতে বাধা দেয়। এটি সঠিক সিদ্ধান্ত ছিল।’

নারী ফুটবলার র‍্যাচেল কর্সিও একে সঠিক মনে করছেন। তিনি বলেন, ‘যুক্তি হলো, ভিনিসিয়ুস বল স্পর্শ করার আগেই স্কটল্যান্ডের খেলোয়াড়কে আঘাত করেছে, বলের ওপর তার নিয়ন্ত্রণ ছিল না।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন