আমতলীতে ৬ হাজার কৃষককে বীজ-সার বিতরণ

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বুধবার বেলা ১১টায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ওষুধি চারাসহ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আমতলী উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম।

বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন