চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে আগুনে পুড়লো দুই কোটি টাকার পোশাক

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে আগুনে পুড়লো দুই কোটি টাকার পোশাক

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে পাশের আরও দু’টি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। তবে দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক নষ্ট হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ছাড়াও মূল্যবান সামগ্রী ও নগদ টাকাসহ মোট ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন