ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তিনদিনের পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, রহিমগঞ্জ ইউনিয়ন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. রামিম, ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকা থেকে ছাত্রলীগ কর্মী রাতুল হাসান, বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের মোটরসাইকেলচালক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হুমায়ুন কবির, নলচাপড়া গ্রামের যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, নারায়ণপট্টি গ্রামের টুটুল, বড়ইকান্দি এলাকার সামিউল খান, রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের যুবলীগ কর্মী সিদ্দিক। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
