‘মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

‘মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ। পরিদর্শনের পাশাপাশি তারা খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন।

বুধবার শিবালয় উপজেলার কাসাদহ খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিবালয় উপজলার কাসাদাহ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। যা মানিকগঞ্জবাসীর জন্য গৌরবের। আমাদের সরকার ক্ষমতায় আসার পর দেশের খাল খনন কর্মসূচি নতুন করে শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও পরিবেশসহ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হক বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলা অযত্ন অবজ্ঞায় খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনঃখননের মহাপরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন