তৃতীয় দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ইতিবাচক সংকেত’ পেল ইরান

তৃতীয় দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘ইতিবাচক সংকেত’ পেল ইরান

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পরমাণু আলোচনায় ‘ইতিবাচক সংকেত’ পাওয়া গেছে। তবে সেই ইঙ্গিত কি সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এছাড়া সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি জারি রেখেছে তেহরান।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পেজেশকিয়ান লেখেন, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক আলোচনায় বাস্তবভিত্তিক প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তবে আমরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।

এই মন্তব্য এমন সময়ে এলো, যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তি না হলে খুব খারাপ পরিণতি হতে পারে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা আগামী বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত করতে অতিরিক্ত প্রচেষ্টার লক্ষ্যে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

ওমান দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। চলতি মাসের শুরুতে ওমানে প্রথম দফা আলোচনা হয় এবং গত সপ্তাহে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ আলোচনাকে ইতিবাচক বললেও এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।


Zakiul Islam

৩ মাস আগে

ট্রাম্প কে বিশ্বাস করার কোন কারণ নেই ।ট্রাম্প শক্তির পূজারী । ইরানী নেতৃত্ব এত বেকুব ভাবতেও পারিনি । এতোটা বছর পার হল অথচ পরমানু বোমা বানালো না। সমস্যার সমাধান একটাই পরমানু বোমা বানাতে হবে ।

মন্তব্য করুন