ইংল্যান্ডকে শেষ পর্যন্ত রুখেই দিলো ঘানা

ইংল্যান্ডকে শেষ পর্যন্ত রুখেই দিলো ঘানা

ফন্ট সাইজ:

দ্বিতীয়ার্ধেও ইংল্যান্ডকে আটকে দিলো ঘানা। মরিয়া হয়ে চেষ্টা করেও ঘানার জাল খুঁজে পেলো না ইংলিশরা। এই গোলশূন্য ড্র ঘানার জন্য জয়ের সমানই বটে।

ম্যাচজুড়ে ১৯টি শটের ৩টি লক্ষ্যে রেখেও গোল করতে পারেনি ইংল্যান্ড। ঘানা গোলকিপার বেনজামিন আসারের সেভ ওই ৩টিই। ম্যাচে ৭৯% শতাংশ বল পায়ে রাখা ইংল্যান্ডের শেষ দিকের একটি শট গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশায় ডোবে ভক্তরা। এর আগে খুব কাছ থেকে পাওয়া একটি সুযোগ উড়িয়ে মেরে সহজ সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক হ্যারি কেইন। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন