মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হবেন না। জুলাই শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে আমাদের জুলাই বিপ্লবে যে সকল আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে আমি কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারটা হয়।’
তিনি আরও বলেন, ‘সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমার বন্ধু। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম। আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব।’
নতুন চিফ প্রসিকিউটর
নিরপরাধীদের হয়রানি নয়, অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৩ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আলমগীর
৩ মাস আগেতারেক রহমান ক্ষমতার প্রত্যুষেই পলাতক স্বৈররানী ফ্যাসিস্ট সম্রাজ্ঞী আওয়ামী শেখ হাসিনার পুনর্বাসন সহ প্রশাসন দলীয়করণ এর মহা উৎসব এ মেতে উঠেছে। ২৪ এর আগষ্ট বিপ্লবকে আস্তাকুড়ে নিক্ষেপের সমস্ত আয়োজন সম্পন্ন করে ফ্যসিস্ট রাজত্ব কায়েমের ষোলকলা পূর্ণ করা শুরু করেছে। দেশবাসি সতর্ক দৃষ্টিতে তা পর্যবেক্ষণ করছে।