চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমিনুল ইসলাম

চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমিনুল ইসলাম

ফন্ট সাইজ:

চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম। সোমবার দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

এ সময় নতুন চিফ প্রসিকিউটরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে এদিন সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন